72:3 — আল-জিন

Al-Jinn|Surah 72الجن

সূরা আল-জিন — আয়াত ৩

72:3
وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةٗ وَلَا وَلَدٗا
‘আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। তিনি কোন সংগিনী গ্রহণ করেননি এবং না কোন সন্তান’।
শুনুন
0:00
—
তাফসীর

এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা; তিনি গ্রহণ করেননি কোন পত্নী এবং না কোন সন্তান। [১]

[১] جَدٌّ এর অর্থ হল, মর্যাদা, মাহাত্ম্য, ঐশ্বর্য। অর্থাৎ, আমাদের প্রতিপালকের মর্যাদা এ থেকে অনেক ঊর্ধ্বে যে, তাঁর সন্তান-সন্ততি ও স্ত্রী থাকবে। অর্থাৎ, জ্বিনরা সেই মুশরিকদের কথাকে ভুল সাব্যস্ত করল, যারা আল্লাহর সাথে স্ত্রী এবং সন্তান-সন্ততির সম্পর্ক স্থাপন করত। জ্বিনরা এই উভয় দুর্বলতা থেকে প্রতিপালকের পবিত্রতার ঘোষণা করল।

উৎস: তাফসীর
প্রতিবর্ণীকরণ
Wa annahoo Ta'aalaa jaddu Rabbinaa mat takhaza saahibatanw wa la waladaa
এই আয়াতের বিষয়সমূহ
আল্লাহকে শরিক ও সন্তান থেকে মুক্ত জানা تنزيه الله عن الشريك والولد
শব্দে শব্দে
وَأَنَّهُۥ wa-annahu And that He
تَعَٰلَىٰ taʿālā Exalted is
جَدُّ jaddu (the) Majesty
رَبِّنَا rabbinā (of) our Lord
مَا mā not
ٱتَّخَذَ ittakhadha He has taken
صَٰحِبَةٗ ṣāḥibatan a wife
وَلَا walā and not
وَلَدٗا waladan a son
থিম
◆তাওহীদ ও একত্ববাদالتوحيد والوحدانية