সূরা Al-Alaq (العلق) – আল কুরআন

سورة العلقAl-Alaq
96
সূরা
19
আয়াত
Makki
অবতীর্ণ
সূরা পরিসংখ্যান, অন্তর্দৃষ্টি এবং মেটাডেটা অন্বেষণ করুন

Al-Alaq সূরা সম্পর্কে

ঐতিহ্যগতভাবে নবী মুহাম্মদের ওপর অবতীর্ণ সর্বপ্রথম ওহী হিসেবে চিহ্নিত আল-আলাক্বের সূচনা হয়েছে "পাঠ করুন! আপনার রবের নামে" এই আদেশের মাধ্যমে; এতে রক্তপিণ্ড থেকে মানবসৃষ্টি এবং কলমের সাহায্যে মানুষকে তার অজানা জ্ঞান শিক্ষা দেওয়ার পরম দান স্মরণ করানো হয়েছে। সূরার পরবর্তী অংশ মক্কার এক উদ্ধত শত্রুর তীব্র নিন্দা করে যে নবীকে সালাত আদায়ে বাধা দিতে চেয়েছিল; এবং পরিশেষে অবাধ্যদের কথায় কর্ণপাত না করে সিজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের নির্দেশ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

🎧 পূর্ণ তিলাওয়াত শুনুন — Al-Alaq

অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ Al-Alaq পড়ুন ও শুনুন

1
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
Iqra bismi rab bikal lazee khalaq
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
Tafseer
2
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
Khalaqal insaana min 'alaq
তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।
Tafseer
3
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
Iqra wa rab bukal akram
পড়, আর তোমার রব মহামহিম।
Tafseer
4
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
Al lazee 'allama bil qalam
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
Tafseer
5
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
'Al lamal insaana ma lam y'alam
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
Tafseer
6
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
Kallaa innal insaana layatghaa
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।
Tafseer
7
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
Ar-ra aahus taghnaa
কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
Tafseer
8
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
Innna ilaa rabbikar ruj'aa
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
Tafseer
9
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
Ara-aital lazee yanhaa
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।
Tafseer
10
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
'Abdan iza sallaa
এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?
Tafseer
11
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
Ara-aita in kana 'alal hudaa
তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,
Tafseer
12
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
Au amara bit taqwaa
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
Tafseer
13
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Ara-aita in kaz zaba wa ta walla
যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
Tafseer
14
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Alam y'alam bi-an nal lahaa yaraa
সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?
Tafseer
15
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
Kalla la illam yantahi la nasfa'am bin nasiyah
কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।
Tafseer
16
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
Nasiyatin kazi batin khaatiyah
মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।
Tafseer
17
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
Fal yad'u naadiyah
অতএব, সে তার সভাসদদের আহবান করুক।
Tafseer
18
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
Sanad 'uz zabaaniyah
অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।
Tafseer
19
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
Kalla; la tuti'hu wasjud waqtarib
কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর।[সাজদাহ]
Tafseer