سورة الليلAl-Layl92সূরা21আয়াতMakkiঅবতীর্ণসূরা পরিসংখ্যান, অন্তর্দৃষ্টি এবং মেটাডেটা অন্বেষণ করুন
92
সূরা
21
আয়াত
Makki
অবতীর্ণ
Al-Layl সূরা সম্পর্কে
রাত, দিন এবং নর-নারীর সৃষ্টির শপথের মাধ্যমে আল-লায়ল মানুষের কর্মপ্রচেষ্টার ভিন্নতা প্রকাশ করে দুটি পথের রূপরেখা দেয়: যে ব্যক্তি মুক্তহস্তে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং কল্যাণকে সত্য বলে গ্রহণ করে, আল্লাহ তার জন্য কল্যাণের পথ সহজ করে দেন; পক্ষান্তরে যে কার্পণ্য করে, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং সত্যকে অস্বীকার করে, তার জন্য ধ্বংসের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। এতে আশ্বস্ত করা হয়েছে যে, কোনো প্রতিদানের প্রত্যাশা না রেখে কেবল মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি দান করে, সে অচিরেই পূর্ণ সন্তুষ্টি লাভ করবে।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
🎧 পূর্ণ তিলাওয়াত শুনুন — Al-Layl
অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ Al-Layl পড়ুন ও শুনুন
1
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
Wallaili izaa yaghshaa
কসম রাতের, যখন তা ঢেকে দেয়।
Tafseer
2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
Wannahaari izaa tajalla
কসম দিনের, যখন তা আলোকিত হয়।
Tafseer
3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Wa maa khalaqaz zakara wal unthaa
কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
Tafseer
4
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
Inna sa'yakum lashattaa
নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।
Tafseer
5
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
Fa ammaa man a'taa wattaqaa
সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে,
Tafseer
6
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
Wa saddaqa bil husnaa
আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে,
Tafseer
7
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
Fasanu yassiruhoo lilyusraa
আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব।
Tafseer
8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
Wa ammaa mam bakhila wastaghnaa
আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,
Tafseer
9
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
Wa kazzaba bil husnaa
আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে,
Tafseer
10
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
Fasanu yassiruhoo lil'usraa
আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব।
Tafseer
11
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
Wa maa yughnee 'anhu maaluhooo izaa taraddaa
আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।
Tafseer
12
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
Inna 'alainaa lal hudaa
নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।
Tafseer
13
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
Wa inna lanaa lal Aakhirata wal oolaa
আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল।
Tafseer
14
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
Fa anzartukum naaran talazzaa
অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,
Tafseer
15
لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى
Laa yaslaahaaa illal ashqaa
তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না;
Tafseer
16
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
Allazee kazzaba wa tawallaa
যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
Tafseer
17
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى
Wa sa yujannnabuhal atqaa
আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।
Tafseer
18
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ
Allazee yu'tee maalahoo yatazakkaa
যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে,
Tafseer
19
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ
Wa maa li ahadin 'indahoo min ni'matin tujzaaa
আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে।
Tafseer
20
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ
Illab tighaaa'a wajhi rabbihil a 'laa
কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়।
Tafseer
21
وَلَسَوۡفَ يَرۡضَىٰ
Wa lasawfa yardaa
আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।
Tafseer
তাফসীর পড়তে আয়াতে ক্লিক করুন