سورة الغاشيةAl-Ghashiyah88সূরা26আয়াতMakkiঅবতীর্ণসূরা পরিসংখ্যান, অন্তর্দৃষ্টি এবং মেটাডেটা অন্বেষণ করুন
88
সূরা
26
আয়াত
Makki
অবতীর্ণ
Al-Ghashiyah সূরা সম্পর্কে
আল-গাশিয়াহ বা আচ্ছন্নকারী মহাপ্রলয় বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে, যাকে দুটি বিপরীত পরিণতির মাধ্যমে চিত্রিত করা হয়েছে: জাহান্নামে অপমানিত, ক্লান্ত ও ফুটন্ত পানিতে দগ্ধ মুখমণ্ডলের দল; এবং উচ্চমর্যাদাসম্পন্ন উদ্যানে আনন্দোচ্ছ্বল ও সম্মানিতদের দল। এরপর সূরাটি প্রকৃতির নিত্যদিনের অতি চেনা নিদর্শনের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বলে—উট কীভাবে সৃষ্টি করা হয়েছে, আকাশ কীভাবে উঁচুতে স্থাপিত হয়েছে, পর্বতমালা কীভাবে প্রোথিত হয়েছে এবং পৃথিবীকে কীভাবে বিস্তৃত করা হয়েছে—যা স্রষ্টার সুস্পষ্ট প্রমাণ; এবং মনে করিয়ে দেয় নবীর কাজ কেবল স্মরণ করিয়ে দেওয়া, কর্তৃত্ব চাপিয়ে দেওয়া নয়।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
🎧 পূর্ণ তিলাওয়াত শুনুন — Al-Ghashiyah
অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ Al-Ghashiyah পড়ুন ও শুনুন
1
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Hal ataaka hadeesul ghaashiyah
কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
Tafseer
2
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
Wujoohuny yawma 'izin khaashi'ah
সেদিন অনেক চেহারা হবে অবনত।
Tafseer
3
عَامِلَةٞ نَّاصِبَةٞ
'Aamilatun naasibah
কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
Tafseer
4
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
Taslaa naaran haamiyah
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
Tafseer
5
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
Tusqaa min 'aynin aaniyah
তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।
Tafseer
6
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
Laisa lahum ta'aamun illaa min daree'
তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
Tafseer
7
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
Laa yusminu wa laa yughnee min joo'
তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।
Tafseer
8
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
Wujoohuny yawma 'izin naa'imah
সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।
Tafseer
9
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
Lisa'yihaa raadiyah
নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।
Tafseer
10
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Fee jannatin 'aaliyah
সুউচ্চ জান্নাতে।
Tafseer
11
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
Laa tasma'u feehaa laaghiyah
সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।
Tafseer
12
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
Feehaa 'aynun jaariyah
সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,
Tafseer
13
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
Feehaa sururum marfoo'ah
সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।
Tafseer
14
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
Wa akwaabum mawdoo 'ah
আর প্রস্তুত পানপাত্রসমূহ।
Tafseer
15
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
Wa namaariqu masfoofah
আর সারি সারি বালিশসমূহ।
Tafseer
16
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
Wa zaraabiyyu mabsoosah
আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।
Tafseer
17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
Afalaa yanzuroona ilalibili kaifa khuliqat
তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
Tafseer
18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
Wa ilas samaaa'i kaifa rufi'at
আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?
Tafseer
19
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
Wa ilal jibaali kaifa nusibat
আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?
Tafseer
20
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
Wa ilal ardi kaifa sutihat
আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?
Tafseer
21
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
Fazakkir innama anta Muzakkir
অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।
Tafseer
22
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
Lasta 'alaihim bimusaitir
তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।
Tafseer
23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Illaa man tawallaa wa kafar
তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,
Tafseer
24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
Fa yu'azzibuhul laahul 'azaabal akbar
ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন।
Tafseer
25
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
Innaa ilainaaa iyaabahum
নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।
Tafseer
26
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
Summa inna 'alainaa hisaabahum
তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।
Tafseer
তাফসীর পড়তে আয়াতে ক্লিক করুন