সূরা Abasa (عبس) – আল কুরআন

سورة عبسAbasa
80
সূরা
42
আয়াত
Makki
অবতীর্ণ
সূরা পরিসংখ্যান, অন্তর্দৃষ্টি এবং মেটাডেটা অন্বেষণ করুন

Abasa সূরা সম্পর্কে

এ সূরাটির সূচনা এক মৃদু অথচ সরাসরি সংশোধনের মাধ্যমে: মুহাম্মদ (সা.) মক্কার কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে ইসলামের দাওয়াত দিতে নিবিষ্ট থাকাকালে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি সাময়িক অনাগ্রহ দেখিয়েছিলেন যিনি আন্তরিকভাবে জ্ঞান অন্বেষণ করতে এসেছিলেন। এ সূরা শিক্ষা দেয় যে সত্য অনুসন্ধানে নিষ্ঠা যে কোনো সামাজিক মর্যাদার চেয়ে অধিক মূল্যবান; অতঃপর সৃষ্টি ও রিজিক প্রদানের পরও মানুষের অকৃতজ্ঞতার নিন্দা করা হয়েছে এবং সেই দিনের চিত্র আঁকা হয়েছে যেদিন মানুষ নিজ ভাই, মা ও বাবার কাছ থেকে পলায়ন করবে।

🎧 পূর্ণ তিলাওয়াত শুনুন — Abasa

অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ Abasa পড়ুন ও শুনুন

1
عَبَسَ وَتَوَلَّىٰٓ
'Abasa wa tawallaa.
সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।*মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
Tafseer
2
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
An jaa-ahul 'a-maa
কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল।* আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম
Tafseer
3
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Wa maa yudreeka la'allahu yaz zakkaa.
আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।
Tafseer
4
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Au yaz zak karu fatanfa 'ahuz zikraa.
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
Tafseer
5
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Amma manis taghnaa
আর যে বেপরোয়া হয়েছে,
Tafseer
6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Fa-anta lahu tasaddaa
তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।
Tafseer
7
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Wa ma 'alaika allaa yaz zakka.
অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।
Tafseer
8
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Wa amma man jaa-aka yas'a
পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,
Tafseer
9
وَهُوَ يَخۡشَىٰ
Wahuwa yakhshaa,
আর সে ভয়ও করে,
Tafseer
10
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Fa-anta 'anhu talah haa.
অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।
Tafseer
11
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Kalla innaha tazkirah
কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।
Tafseer
12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Faman shaa a zakarah
কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।
Tafseer
13
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Fi suhufim mukar rama,
এটা আছে সম্মানিত সহীফাসমূহে।**অর্থাৎ লওহে মাহফুজে।
Tafseer
14
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Marfoo'atim mutah hara,
সমুন্নত, পবিত্র,
Tafseer
15
بِأَيۡدِي سَفَرَةٖ
Bi'aidee safara
লেখকদের হাতে,
Tafseer
16
كِرَامِۭ بَرَرَةٖ
Kiraamim bararah.
যারা মহাসম্মানিত, অনুগত।
Tafseer
17
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Qutilal-insanu maa akfarah.
মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
Tafseer
18
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Min aiyyi shai-in Khalaq
তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
Tafseer
19
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Min nutfah; khalaqahu faqad-darah.
শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
Tafseer
20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Thummas sabeela yas-sarah
তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।
Tafseer
21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Thumma amatahu fa-aqbarah
তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।
Tafseer
22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Thumma iza shaa-a ansharah
তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।
Tafseer
23
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Kalla lamma yaqdi maa amarah.
কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।
Tafseer
24
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Falyanzuril insanu ilaa ta-amih
কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
Tafseer
25
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Anna sabab nalmaa-a sabba.
নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।
Tafseer
26
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Thumma sha qaqnal-arda shaqqa.
তারপর যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
Tafseer
27
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Fa ambatna feeha habba
অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য,
Tafseer
28
وَعِنَبٗا وَقَضۡبٗا
Wa 'inabaw-wa qadba
আঙ্গুর ও শাক-সবজি,
Tafseer
29
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Wa zaitoonaw wanakh la'
যায়তূন ও খেজুর বন,
Tafseer
30
وَحَدَآئِقَ غُلۡبٗا
Wa hadaa-iqa ghulba
ঘনবৃক্ষ শোভিত বাগ-বাগিচা,
Tafseer
31
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Wa faki hataw-wa abba.
আর ফল ও তৃণগুল্ম।
Tafseer
32
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Mata'al-lakum wa li-an'amikum.
তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
Tafseer
33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Faiza jaa-atis saakhah.
অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে,*কিয়ামত দিবসের আওয়ায।
Tafseer
34
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Yauma yafir-rul mar-u min akheeh
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
Tafseer
35
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Wa ummihee wa abeeh
তার মা ও তার বাবা থেকে,
Tafseer
36
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Wa sahi batihee wa baneeh.
তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।
Tafseer
37
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Likul limri-im-minuhm yaumaa-izin shaa nuy-yughneeh
সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
Tafseer
38
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Wujoo huny-yauma-izim-musfira;
সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।
Tafseer
39
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Dahi katum mustab shirah
সহাস্য, প্রফুল্ল।
Tafseer
40
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Wa wujoohuy yauma-izin 'alaiha ghabar a
আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।
Tafseer
41
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Tarhaquha qatarah.
কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।
Tafseer
42
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Ulaa-ika humul-kafa ratul-fajarah.
তারাই কাফির, পাপাচারী।
Tafseer