সূরা At-Takwir (التكوير) – আল কুরআন

سورة التكويرAt-Takwir
81
সূরা
29
আয়াত
Makki
অবতীর্ণ
সূরা পরিসংখ্যান, অন্তর্দৃষ্টি এবং মেটাডেটা অন্বেষণ করুন

At-Takwir সূরা সম্পর্কে

আত-তাকভীরের সূচনা হয়েছে কিয়ামতের মহাজাগতিক ওলটপালটের দৃশ্য দিয়ে—সূর্যের জ্যোতি নিষ্ক্রিয় হয়ে যাওয়া, নক্ষত্রসমূহের খসে পড়া, পর্বতসমূহের ধূলিসাৎ হয়ে উড়ে যাওয়া এবং সমুদ্রসমূহের উত্তাল হয়ে ওঠা। এতে প্রাক-ইসলামী আরবে কন্যাশিশুদের জীবন্ত সমাহিত করার বর্বর প্রথার বিরুদ্ধে কঠোরতম নিন্দা জানিয়ে চিত্রিত করা হয়েছে যে বিচার দিবসে সেই কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল; পরিশেষে এক বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে অবতীর্ণ এই বাণীর সত্যতা ঘোষণা করা হয়েছে।

🎧 পূর্ণ তিলাওয়াত শুনুন — At-Takwir

অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ At-Takwir পড়ুন ও শুনুন

1
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
Izash shamsu kuwwirat
যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।
Tafseer
2
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
Wa izan nujoomun kadarat
আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।
Tafseer
3
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
Wa izal jibaalu suyyirat
আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।
Tafseer
4
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
Wa izal 'ishaaru 'uttilat
আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।
Tafseer
5
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
Wa izal wuhooshu hushirat
আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।
Tafseer
6
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
Wa izal bihaaru sujjirat
আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।
Tafseer
7
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
Wa izan nufoosu zuwwijat
আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।
Tafseer
8
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
Wa izal maw'oodatu su'ilat
আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।
Tafseer
9
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ
Bi ayyi zambin qutilat
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
Tafseer
10
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
Wa izas suhufu nushirat
আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।
Tafseer
11
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ
Wa izas samaaa'u kushitat
আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।
Tafseer
12
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ
Wa izal jaheemu su'-'irat
আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।
Tafseer
13
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
Wa izal jannatu uzlifat
আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।
Tafseer
14
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ
'Alimat nafsum maaa ahdarat
তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!
Tafseer
15
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
Falaaa uqsimu bil khunnas
আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।
Tafseer
16
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
Al jawaaril kunnas
যা চলমান, অদৃশ্য।
Tafseer
17
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ
Wallaili izaa 'as'as
আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।
Tafseer
18
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
Wassubhi izaa tanaffas
আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।
Tafseer
19
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Innahoo laqawlu rasoolin kareem
নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের* আনিত বাণী।*জিবরীল (আলাইহিস সালাম)।
Tafseer
20
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ
Zee quwwatin 'inda zil 'arshi makeen
যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।
Tafseer
21
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ
Mutaa'in samma ameen
মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।
Tafseer
22
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ
Wa maa saahibukum bimajnoon
আর তোমাদের সাথী* পাগল নয়।*মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
Tafseer
23
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ
Wa laqad ra aahu bilufuqil mubeen
আর সে* তাকে** সুস্পষ্ট দিগন্তে দেখেছে।*মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
Tafseer
24
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ
Wa maa huwa 'alal ghaibi bidaneen
আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।
Tafseer
25
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ
Wa maa huwa biqawli shaitaanir rajeem
আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।
Tafseer
26
فَأَيۡنَ تَذۡهَبُونَ
Fa ayna tazhaboon
সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?
Tafseer
27
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
In huwa illaa zikrul lil'aalameen
এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।
Tafseer
28
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ
Liman shaaa'a minkum ai yastaqeem
যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।
Tafseer
29
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Wa maa tashaaa'oona illaaa ai yashaaa 'al laahu Rabbul 'Aalameen
আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।
Tafseer