سورة الانفطارAl-Infitar82সূরা19আয়াতMakkiঅবতীর্ণসূরা পরিসংখ্যান, অন্তর্দৃষ্টি এবং মেটাডেটা অন্বেষণ করুন
82
সূরা
19
আয়াত
Makki
অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
যখন আসমান বিদীর্ণ হবে।
Tafseer
2
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।
Tafseer
3
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে।
Tafseer
4
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
আর যখন কবরগুলো উন্মোচিত হবে।
Tafseer
5
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।
Tafseer
6
يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?
Tafseer
7
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।
Tafseer
8
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।
Tafseer
9
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।
Tafseer
10
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।
Tafseer
11
كِرَامٗا كَٰتِبِينَ
সম্মানিত লেখকবৃন্দ।
Tafseer
12
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
তারা জানে, যা তোমরা কর।
Tafseer
13
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে।
Tafseer
14
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।
Tafseer
15
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।
Tafseer
16
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।
Tafseer
17
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
Tafseer
18
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
Tafseer
19
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে।
Tafseer
তাফসীর পড়তে আয়াতে ক্লিক করুন