সূরা আল-ইনশিকাক (মক্কী)

সূরা নং 84 • 25 আয়াত

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

💡
তাফসীর দেখতে আয়াতে ক্লিক করুন
  1. إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
    84 : 1
    যখন আকাশ বিদীর্ণ হবে,

  2. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
    84 : 2
    ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

  3. وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
    84 : 3
    এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

  4. وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
    84 : 4
    এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

  5. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
    84 : 5
    এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

  6. يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
    84 : 6
    হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

  7. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
    84 : 7
    যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

  8. فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
    84 : 8
    তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

  9. وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
    84 : 9
    এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

  10. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
    84 : 10
    এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

  11. فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
    84 : 11
    সে মৃত্যুকে আহবান করবে,

  12. وَيَصۡلَىٰ سَعِيرًا
    84 : 12
    এবং জাহান্নামে প্রবেশ করবে।

  13. إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
    84 : 13
    সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

  14. إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
    84 : 14
    সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

  15. بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
    84 : 15
    কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

  16. فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
    84 : 16
    আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

  17. وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
    84 : 17
    এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

  18. وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
    84 : 18
    এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

  19. لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
    84 : 19
    নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

  20. فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
    84 : 20
    অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

  21. وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
    84 : 21
    যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

  22. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
    84 : 22
    বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

  23. وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
    84 : 23
    তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

  24. فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
    84 : 24
    অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

  25. إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
    84 : 25
    কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।