সূরা An-Naba (النبأ) – আল কুরআন

سورة النبأAn-Naba
78
সূরা
40
আয়াত
Makki
অবতীর্ণ
সূরা পরিসংখ্যান, অন্তর্দৃষ্টি এবং মেটাডেটা অন্বেষণ করুন

🎧 পূর্ণ তিলাওয়াত শুনুন — An-Naba

1
عَمَّ يَتَسَآءَلُونَ
কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?
Tafseer
2
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
মহাসংবাদটি সম্পর্কে,
Tafseer
3
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
যে বিষয়ে তারা মতভেদ করছে।
Tafseer
4
كَلَّا سَيَعۡلَمُونَ
কখনো না, অচিরেই তারা জানতে পারবে।
Tafseer
5
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
Tafseer
6
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا
আমি কি বানাইনি যমীনকে শয্যা?
Tafseer
7
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا
আর পর্বতসমূহকে পেরেক?
Tafseer
8
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
Tafseer
9
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا
আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম।
Tafseer
10
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا
আর আমি রাতকে করেছি আবরণ।
Tafseer
11
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا
আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়।
Tafseer
12
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا
আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
Tafseer
13
وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا
আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ।
Tafseer
14
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا
আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি।
Tafseer
15
لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا
যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি।
Tafseer
16
وَجَنَّـٰتٍ أَلۡفَافًا
আর ঘন উদ্যানসমূহ।
Tafseer
17
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا
নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে।
Tafseer
18
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا
সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে।
Tafseer
19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا
আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট।
Tafseer
20
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا
আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে।
Tafseer
21
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا
নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।
Tafseer
22
لِّلطَّـٰغِينَ مَـَٔابٗا
সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।
Tafseer
23
لَّـٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا
সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।
Tafseer
24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا
সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়।
Tafseer
25
إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া।
Tafseer
26
جَزَآءٗ وِفَاقًا
উপযুক্ত প্রতিফলস্বরূপ।
Tafseer
27
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا
নিশ্চয় তারা হিসাবের আশা করত না।
Tafseer
28
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا
আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।
Tafseer
29
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا
আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি।
Tafseer
30
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا
সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব।
Tafseer
31
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا
নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।
Tafseer
32
حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا
উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।
Tafseer
33
وَكَوَاعِبَ أَتۡرَابٗا
আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী।
Tafseer
34
وَكَأۡسٗا دِهَاقٗا
আর পরিপূর্ণ পানপাত্র।
Tafseer
35
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّـٰبٗا
তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।
Tafseer
36
جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا
তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।
Tafseer
37
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا
যিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।
Tafseer
38
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَـٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا
সেদিন রূহ* ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে।*হযরত জিবরীল (আঃ)।
Tafseer
39
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।
Tafseer
40
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا
নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’!
Tafseer