সূরা আল-হাক্কাহ (মক্কী)
সূরা নং 69 • 52 আয়াত
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
💡
তাফসীর দেখতে আয়াতে ক্লিক করুন
✕
-
ٱلۡحَآقَّةُ
69 : 1সুনিশ্চিত বিষয়। -
مَا ٱلۡحَآقَّةُ
69 : 2সুনিশ্চিত বিষয় কি? -
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ
69 : 3আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি? -
كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ
69 : 4আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। -
فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ
69 : 5অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা। -
وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ
69 : 6এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ, -
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ
69 : 7যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। -
فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ
69 : 8আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি? -
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ
69 : 9ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। -
فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً
69 : 10তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন। -
إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ
69 : 11যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। -
لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ
69 : 12যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। -
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ
69 : 13যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার -
وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ
69 : 14এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে, -
فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
69 : 15সেদিন কেয়ামত সংঘটিত হবে। -
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ
69 : 16সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। -
وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ
69 : 17এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে। -
يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ
69 : 18সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না। -
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ
69 : 19অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ। -
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ
69 : 20আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। -
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
69 : 21অতঃপর সে সুখী জীবন-যাপন করবে, -
فِي جَنَّةٍ عَالِيَةٖ
69 : 22সুউচ্চ জান্নাতে। -
قُطُوفُهَا دَانِيَةٞ
69 : 23তার ফলসমূহ অবনমিত থাকবে। -
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ
69 : 24বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে। -
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ
69 : 25যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো। -
وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ
69 : 26আমি যদি না জানতাম আমার হিসাব! -
يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ
69 : 27হায়, আমার মৃত্যুই যদি শেষ হত। -
مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ
69 : 28আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না। -
هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ
69 : 29আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। -
خُذُوهُ فَغُلُّوهُ
69 : 30ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও, -
ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ
69 : 31অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। -
ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ
69 : 32অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে। -
إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ
69 : 33নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। -
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
69 : 34এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না। -
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ
69 : 35অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই। -
وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ
69 : 36এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। -
لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ
69 : 37গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। -
فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ
69 : 38তোমরা যা দেখ, আমি তার শপথ করছি। -
وَمَا لَا تُبۡصِرُونَ
69 : 39এবং যা তোমরা দেখ না, তার- -
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
69 : 40নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। -
وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ
69 : 41এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। -
وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
69 : 42এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর। -
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
69 : 43এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। -
وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ
69 : 44সে যদি আমার নামে কোন কথা রচনা করত, -
لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ
69 : 45তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, -
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ
69 : 46অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। -
فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ
69 : 47তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। -
وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ
69 : 48এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। -
وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
69 : 49আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। -
وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ
69 : 50নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ। -
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ
69 : 51নিশ্চয় এটা নিশ্চিত সত্য। -
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
69 : 52অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।